গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরের অলংকার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পাহাড়তলী থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, পাহাড়তলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। ২০০৯ সালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতিকে মারধরের অভিযোগেও তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।