প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ গত শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আলতাফনগর মৌকুড়ি গ্রামের আবদুর রাজ্জাক (৪০), তালোড়া দুবড়া গ্রামের হারুন অর রশিদ (২৬), সাবলা গ্রামের রুবেল হোসেন (৩৬) ও তালুচ পশ্চিমপাড়ার হায়দার আলী (৫০)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাজ্জাক ও হারুনকে মাদক সেবনের অভিযোগে, আদালতের গ্রেপ্তারি পরওয়ানার আসামি রুবেল এবং সন্দেহজনক ঘোরাঘুরির কারণে হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি