প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গতকাল এলাকাবাসীর সহায়তায় এক লাখ টাকাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ স্থানীয় মুদি ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় লোকজন ওই দুই ছিনতাইকারীকে আটক করেন৷ গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইলের বড় কালিয়ার আলমগীর হোসেন (৩৫) ও ময়মনসিংহের পাগলা থানার পাঁচালী এলাকার সাইফুল ইসলাম (২৭)৷ তাঁরা দুজনই এরশাদনগরের ৪ নম্বর ব্লকে বসবাস করেন৷ এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন৷