প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহর ও সদর উপজেলার চারটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার এসব অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, শহরের একাডেমি নুরীয়া মসজিদ গলি থেকে ইসমাইল হোসেন, রামপুর শাহীন একাডেমি এলাকার একটি বাড়ি থেকে নজরুল ইসলাম ওরফে রানা ও শরিফুল ইসলাম, সদর উপজেলার বেতাগাঁও বটতলা এলাকা থেকে জসিম উদ্দিন এবং গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম ও মোমিনুল হককে গ্রেপ্তার করে। ফেনী জেলা ডিবির ওসি আবুল কালাম আজাদ বলেন, এসব ঘটনায় পৃথক চারটি মামলা করা হবে।
ফেনী অফিস