গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে আনোয়ারা উপজেলার কাফকো সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, বাঁশখালী উপজেলার এক তরুণী আনোয়ারার কাফফো সেন্টার এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এক তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে গত শনিবার রাতে ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনার পর ওই তরুণী কর্ণফুলী থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, রোববার রাতে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে। কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।