গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দেশি চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাড়াশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি গ্রামের সুরেষ চন্দ্র দাস (৫০) ও শ্যামল কর্মকার (৩৫) এবং ধাওয়াপুর গ্রামের ভবতোষ চন্দ্র এক্কা (৫৫)। তাড়াশ থানার এসআই রাকিব হাসান বলেন, তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে সাত লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।