প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ গ্রাম থেকে প্রশান্ত বিশ্বাস (৪৪) নামের ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা-পুলিশ। গত মঙ্গলবার রাতে গ্রামের সুশান্ত বিশ্বাসের বাড়ি থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের নদীয়ায় এক গৃহবধূ হত্যা মামলার আসামি। থানা হাজতে প্রশান্ত বিশ্বাস জানান, তিনি জন্মসূত্রে বাংলাদেশি। ঝামারঘোপ গ্রামে তাঁর পৈতৃক নিবাস।