গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. নুরুল আবছার নামের ওই আসামির বাড়ি উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামে। গত সোমবার রাতে দক্ষিণ ঢেমশার গোয়াজরপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, নুরুল আবছার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ২০০৯ সালে করা একটি মামলায় তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।