প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে শহরের রথখোলা মহল্লার বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কবিরুল ইসলাম ফরিদপুর থেকে প্রকাশিত অধুনালুপ্ত নাগরিক বার্তা নামের একটি দৈনিক পত্রিকার সম্পাদক। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, থানায় ২০১৫ সালে দায়ের করা একটি চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন কবির।
ফরিদপুর অফিস