গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে গতকাল শনিবার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই তরুণ মেয়েটিকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে শুক্রবার সন্ধ্যায় তরুণ মেয়েটির বাবাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল সকালে তরুণকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ তরুণকে গ্রেপ্তার করে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আজ রোববার সকালে ওই তরুণকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে। ফরিদপুর অফিস