প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব। র্যা ব-৫ নিউমার্কেট কাঁচাবাজারে গতকাল শনিবার দুপুরে অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া জামাল শেখ (৫০) পৌর এলাকার আলীনগর গ্রামের বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেটের কাঁচাবাজারের চালপট্টি গলিতে অভিযান চালানো হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ