প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রামের থানা-পুলিশ ৪০ পিস ইয়াবাসহ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ডে একটি গণশৌচাগার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্য দুই সহযোগী হলেন পৌর এলাকার দামগাড়া গ্রামের বাসিন্দা সবুজ মণ্ডল ও পূর্বপাড়ার মাসুদ রানা। থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, তিনজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া প্রতিনিধি