প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার পাচিল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতানের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি