গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার দড়িনারিচা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে মাদকের আখড়া থেকে এক মাদক ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী ও শ্যালিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০৮টি ইয়াবা বড়ি। ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির টিএসআই মতিয়ার রহমান বলেন, ওই মাদক ব্যবসায়ী ব্যবসা পরিচালনার স্বার্থে স্ত্রী ও শ্যালিকাকে ব্যবহার করে আসছিলেন। তিনি শহরের দড়িনারিচা পিয়ারাখালী এলাকায় ভাড়া করা একটি বাড়িতে মাদকের আস্তানা গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।