গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে পুলিশ গত বৃহস্পতিবার আট কেজি গাঁজাসহ জোহরা বেগম (৫৫) ও হেলেনা আক্তার (২৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ মোল্লার নেতৃত্বে একটি দল ১২ নম্বর সেকশনের ত-ব্লকের ৫ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালায়। ওই বাড়ি থেকে পুলিশ জোহরা বেগম ও হেলেনা আক্তারকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রায় আট কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়েছে।