গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল গণউচ্চবিদ্যালয়ের অপহূত সপ্তম শ্রেণীর ছাত্রীকে সখীপুর থানার পুলিশ ২০ দিন পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রাম থেকে গতকাল বুধবার উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাতে সবুজ (২৩) ও সবুরকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে পুলিশ উপজেলার বহেড়াতৈল গ্রামের শাহাদত (২৫) ও জামাল (৩০) নামের দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সখীপুর থানা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বিদ্যালয়ে আসার পথে অপহরণকারীরা বহেড়াতৈল গণউচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসযোগে নিয়ে যায়। মেয়েটির চাচা বাদী হয়ে বহেড়াতৈল গ্রামের আটজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ মামলা করেন।