গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাসন এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে আবদুল আউয়াল (২৬) নামের এক ভুয়া মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনীর দক্ষিণ চারীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। গতকাল শুক্রবার তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।র‌্যাব-১-এর সহকারী উপপরিচালক মিলু মিয়া বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।