গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে গতকাল রোববার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে। কটিয়াদী থানার এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৮), সাকিল (২৫) ও সেলিমকে (২২) ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।