গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুর বাজারের ব্যবসায়ী ও বিএনপির নেতা চাঞ্চল্যকর আবু সাদেক হত্যা মামলার তালিকাভুক্ত আসামি মজনুকে (৩২) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। গত শুক্রবার রাত ১১টায় উপজেলার বরমী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মজনুর বিরুদ্ধে শ্রীপুর থানায় দুটি হত্যা, তিনটি ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে। শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদৌলা রেজা জানান, মজনু দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার রাতে তাঁর অসুস্থ বাবা জালাল উদ্দিনকে দেখতে বরমী গ্রামে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।