গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানার চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে তিনটি টিকিট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন বেলাল হোসেন (৩৫) ও হেলাল উদ্দিন (৩৪)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি, উত্তর) মো. শাহরিয়ার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে তূর্ণা-নিশীথা ও সুবর্ণ এক্সপ্রেসের তিনটি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে একটিতে তিন আসন ও অন্য দুটি টিকিটে দুটি আসন ছিল।এ ছাড়া তাঁদের কাছে একটি খাতা পাওয়া গেছে। এতে কাকে, কখন, কয়টি টিকিট দেওয়া হবে এবং কার কাছ থেকে টিকিট বাবদ কত টাকা নেওয়া হয়েছে তা লেখা আছে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর তাঁরা টিকিট কিনে রেখে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করছিলেন।