গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার ভোররাতে মো. ফারুক (৪০) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। ফারুক ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, যৌতুক নিরোধ আইনে স্ত্রীর দায়ের করা মামলায় ২০১৩ সালে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ফারুককে এক বছরের সাজা দেন। এর পর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ভোররাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি