গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শেখ ফরিদকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে। স্থানীয় পাটারীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে কমলনগর ও নারায়ণগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।