গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ কলেজছাত্র কুরবান আহমদ হত্যার অভিযোগে বিপুল বুনার্জি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ৩১ আগস্ট ঢাকা-সিলেট রেললাইনের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের লালটিলা এলাকা থেকে স্নাতক প্রথম বর্ষের ছাত্র কুরবান আহমদের হাত-পা বাঁধা ও মাথা বিচ্ছিন্ন হওয়া লাশ পাওয়া যায়। বিপুল বুনার্জিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার উদ্দিন চৌধুরী গতকাল শুক্রবার বলেন, এই কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িত এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকালই বিপুল বুনার্জিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।