গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গত শুক্রবার দিবাগত রাতে নগরের উপশহর এলাকার একটি বাসা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ছোটন (২১) ও মাসুদ রানা (২২)। ছোটনের বাড়ি থেকেই মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। মাসুদ রানার বাড়ি নগরের দাশপুকুর এলাকায়। তাঁদের দুজনকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেলই চোরাই। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী