গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে কবদুল শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি পলাতক দেলোয়ার হোসেন ওরফে বঙ্গ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল বুধবার দুপুরে সদর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ ফেব্রুয়ারি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভূঁইয়ারচর গ্রামের কবদুল শেখকে হত্যা করা হয়।