প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্শী এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ওই এলাকা থেকে মো. নাদিম পারভেজ নামের এক তরুণকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।