প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ মামলার আসামি মীর আবু সাঈদকে (৪০) যশোর বিমানবন্দর এলাকা থেকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ তথ্য জানিয়েছে। সম্মেলনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সাঈদ বিমানে করে যশোর আসছেন এমন সংবাদের ভিত্তিতে র্যাব বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়। পরে বিমানবন্দরের মূল ফটক দিয়ে বের হলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-৬-এর একটি দল মাগুরার শ্রীপুর উপজেলা থেকে তিনটি পিস্তল, একটি বন্দুক ও ২৭টি গুলি উদ্ধার করে। র্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর আশরাফ বলেন, ১৮টি মামলার মধ্যে একটি মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক মামলায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।