গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইউনুচ চৌধুরীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে মগনামার কাকপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, ইউনুচের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এসআই আবদুল মতিন বলেন, গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।