গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে গতকাল সোমবার আগ্নেয়াস্ত্রসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান প্রথম আলোকে জানান, গতকাল সকাল ছয়টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা শেখ আহমদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, একটি দেশে তৈরি বন্দুক, চারটি কার্তুজ ও একটি কিরিচসহ শেখ আহমদের স্ত্রী সালেহা বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় শেখ আহমদ বাড়িতে ছিলেন না। ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে।