গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে পাচার হয়ে আসা ৮১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মোজাহারুল ইসলাম ও গোলাম রব্বানী। শহরের মাসুদ ফার্মেসির মালিক মোজাহারুলের কাছ থেকে ১০টি ইনজেকশন জব্দ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঠাকুরগাঁওয়ের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপাড়া গ্রামের গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি