গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের এক আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গত রোববার রাতে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জাহিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অপর দুজন তাঁর সহযোগী আনিস ও নাজমুল। ইয়াবা বড়ি কেনাবেচা হচ্ছে গোপন সূত্রে এ খবর পেয়ে রাত ১২টার দিকে শহরের কবরস্থান রোডের আবাসিক হোটেল সাউথ কিংয়ের ৯০৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আটক হওয়া ব্যক্তিদের বাসা শহরের স্বনির্ভর রোড এলাকায়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।