প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার চরতি ইউনিয়নের দ্বীপ চরতি গ্রাম থেকে গত বুধবার রাতে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মনজুর আহমদ ও মো. সাইদুর রহমান। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন জানান, গ্রেপ্তার জামায়াতের কর্মীদের বিরুদ্ধে সহিংসতার একাধিক মামলা রয়েছে।