গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নিমগাছি ইউনিয়ন যুবদলের সদস্য ফেরদৌস আলমকে গত বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের করতুল্লাহ শেখের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল চলাকালে ধুনট সদরের টিনপট্টি এলাকার রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৯ অক্টোবর থানায় মামলা হয়। ফেরদৌস ওই মামলার এজাহারভুক্ত আসামি।  ধুনট (বগুড়া) প্রতিনিধি