প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে ইয়াবাসহ নজরুল ইসলাম ওরফে নজু (৩০) নামের এক বিক্রেতাকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায়। কোতোয়ালি থানার এসআই আইন উদ্দিন জানান, রাত ১০টার দিকে টহল পুলিশ দেখে নজরুল দৌড় দেন। পুলিশের সন্দেহ হলে তারা ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলে। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।