প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ছরোয়ার হোসেন মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, গত বছর ডিসেম্বরে হরতাল চলাকালে বিএনপির মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। ওই হামলার মামলায় ছরোয়ার আসামি। আজ শুক্রবার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।