গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার ভোরে ডাকাতি মামলার আসামি সাব্বির আহমদ ওরফে বার্মাইয়া লালুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, ভোরে পুলিশের একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ১২ নম্বর শেডের ৩ নম্বর কক্ষ থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে। তিনি বলেন, ডাকাত সর্দার সাব্বিরের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে টেকনাফ থানায় ১১টি মামলা আছে।