গ্রেপ্তার আটজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) জালিয়াতির মাধ্যমে মুঠোফোনের সিম কার্ড নিবন্ধনের অভিযোগে গ্রেপ্তার করা এয়ারটেলের 

কর্মকর্তাসহ আটজনকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এভাবে জালিয়াতি করে সিম নিবন্ধন চক্রের আরও সদস্যদের খুঁজছে পুলিশ।

গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থেকে জালিয়াতির মাধ্যমে নিবন্ধন করে সিম বিক্রির অভিযোগে ২১ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়। এঁদের মধ্যে এয়ারটেলের কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বাকি ১৩ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা আটজনকে গতকাল আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আটজন হলেন এয়ারটেলের নিজস্ব কর্মী মো. ওয়াহিদ, এয়ারটেলের তালিকাভুক্ত পরিবেশক মমিন মিয়া ও শফিকুল ইসলাম। তাঁদের অধীনে কাজ করা বাকি পাঁচজন হলেন নুরুল আমিন, আলামিন, মো. নাঈম, আল আমিন ও সাফায়েত চৌধুরী।