গ্রেপ্তার-আতঙ্কে কওমি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হুমকি-ধমকি ও গ্রেপ্তার-আতঙ্কে দেশের বেশির ভাগ কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় আগামী ১১ জুন থেকে মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার এ সংশয়ের কথা জানান। তিনি বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা না যায়, তাহলে ছাত্ররা আগামী বর্ষে ভর্তি হতে পারবে না। এ কারণে মাদ্রাসা শিক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিবৃতিতে কওমি মাদ্রাসায় লেখাপড়ার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।