গ্রেপ্তার আরও এক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার মুছাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাম আকরাম হোসেন (৫০)। তিনি মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনের অস্থায়ী প্রহরী। তাঁর বাড়ি মুছাপুর গ্রামে।
এর আগে গণধর্ষণের ওই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, তরুণী গণধর্ষণের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে আকরাম হোসেনও রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শনিবার ফেনীর দাগনভূঞা থেকে বন্ধু প্রদীপ শীলের সঙ্গে মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই তরুণী (১৭)।