গ্রেপ্তার আরও তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ কেটে ভল্ট থেকে টাকা লুটের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার দেখানো হলো। এদিকে ছয় দিন পার হলেও পুলিশ লুটের টাকার কোনো হদিস পায়নি। মামলাটি গতকাল বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
নতুন গ্রেপ্তার দেখানো ব্যক্তিরা হলেন: আদমদীঘির কুসুম্বী গ্রামের মিজানুর রহমান, ছোট জিনইর গ্রামের মোজাম হোসেন ও ডালম্বা গ্রামের সাহাদত হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল হক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।