গ্রেপ্তার আরও ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, রেলস্টেশন, পুলিশের গাড়ি পোড়ানোসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার বাসিন্দা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলম (২৩), কান্দিপাড়া এলাকার টিটন মিয়া (২৬) ও রুবেল মিয়া (৩২)। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে শহরের মধ্যপাড়ার শান্তিবাগ ও কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি শহরে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র মারা যায়। এর জের ধরে পরদিন শহরের রেলস্টেশন ও সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ১৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।