গ্রেপ্তার এএসআই ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় এক কেব্ল অপারেটরকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিম রেজাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে মহানগর হাকিম প্রণব কুমার এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত শুক্রবার কেব্ল সংযোগের বকেয়া বিল পরিশোধ নিয়ে বাগ্বিতণ্ডায় কেব্ল অপারেটর মো. আলামিনকে (২৫) গ্রেপ্তার ও গুলি করার অভিযোগে শামিম রেজাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ। নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আলামিন বাদী হয়ে খিলগাঁও থানায় শামিমের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।