প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া গ্রাম থেকে ওই অটোরিকশাসহ জসীম উদ্দিন নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার অটোরিকশা চুরির অভিযোগে বিজয়নগরের মিরাসানি গ্রামের জুয়েল ও শ্রীমঙ্গলের মাইজদী পাহাড় এলাকার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি