গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে গতকাল শনিবার পুলিশ একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকছেদুল হককে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ আল আসাদ অস্ত্র আইনে মামলা করেছেন।