গ্রেপ্তার এড়াতে বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের অনেকেই গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়েছেন। উপজেলার কুড়ালিয়া বাজারের ব্যবসায়ী স্বপন কুমারকে মঙ্গলবার ভোরে হত্যার জের ধরে গ্রামবাসী স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বুধবার অজ্ঞাত চার শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়েছেন অনেকেই। বৃহস্পতিবার দিনের বেলায় ওই এলাকায় গিয়ে কোনো পুরুষ লোক দেখা যায়নি। উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সাধারণ মানুষের ওপর গুলি চালাল, আবার তারাই মামলা করেছে—এটা মেনে নেওয়া যায় না।’ এ ব্যাপারে পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘যেহেতু পুলিশ গুলি চালিয়েছে, তাই মামলা করতে হয়েছে। এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না। আমরা শান্তিপূর্ণভাবেই এ ঘটনার নিষ্পত্তি চাই।’