গ্রেপ্তার ও জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের মামলায় যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আতিয়ার রহমানকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। জামিন আবেদন করলে যশোর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রী তা মঞ্জুর করেন। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাসমী জানান, মাদকের তিনটি মামলায় আতিয়ার রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাঁকে চৌগাছা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছিল।