গ্রেপ্তার করা ব্রিটিশ নাগরিক কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন করে বাংলাদেশে লুকিয়ে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর র্যাডিসন হোটেলের সামনে থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।র্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, তাঁর নাম আইয়ুব খান। তিনি যুক্তরাজ্যে দুটি খুনের ঘটনার সাজা পাওয়া আসামি। আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হোটেল র্যাডিসনের সামনে থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।