গ্রেপ্তার করা ১২ জঙ্গি তিন দিন করে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার করা ১২ জনকে দারুস সালাম থানার পুলিশ গতকাল শুক্রবার তিন দিন করে রিমান্ডে নিয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ১২ জঙ্গিকে গত বৃহস্পতিবার বিকেলে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়। এরপর রযাা বের পক্ষ থেকে এই থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গতকাল তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই ১২ জন হলেন: মাওলানা মাঈনুল ইসলাম ওরফে মাহিম ওরফে বদিউল (৩৫), মুফতি জাফর আমিন ওরফে সালমান (৩৪), মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে সাইদ তামীম (২০), মোশাররফ হোসেন (১৯), আবদুর রহমান বেপারী (২৫), আল-আমিন ওরফে ইব্রাহিম (২৮), মোজাহিদুল ইসলাম¦ওরফে নকিব ওরফে শরীফ¦ওরফে ইসমাইল (৩১), আশরাফুল ইসলাম¦ওরফে আবুল হাশেম (২০), রবিউল ইসলাম ওরফে হাসান ওরফে রবিউল (২৮), মো. হাবিব উল্লাহ (২৬), শহিদুল ইসলাম¦ওরফে সাগর (২৯) ও আলতাব হোসেন¦ওরফে আল মামুন (২৬)। এঁদের মধ্যে মাঈনুল বাংলাদেশে একিউআইএসের প্রধান সমন্বয়কারী ও জাফর উপদেষ্টা বলে দাবি করেছে র্যা ব।
র‍্যাবের কর্মকর্তারা বলেন, এই ১২ জঙ্গি হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সদস্য। তাঁরা একিউআইএসে যোগদানের লক্ষ্যে সাংগঠনিক সক্ষমতা গড়ে তুলতে ভিন্ন নামে সংগঠিত হচ্ছিলেন। ঈদুল ফিতরের পর রাজধানীতে বড় ধরনের নাশকতা করার লক্ষ্যে বেশ কিছু জঙ্গি ঢাকায় জড়ো হবে, কিছু জঙ্গি বরিশাল ও খুলনা রওনা হয়েছে—এমন খবর ছিল র‍্যাবের কাছে। বুধবার সদরঘাট, মিরপুর ১ নম্বর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে সন্দেহভাজন এই ১২ জঙ্গিকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।