গ্রেপ্তার কারারক্ষী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অস্ত্রাগার থেকে রাইফেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত কারারক্ষীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত রিমান্ড আদেশ দেন।
জানা গেছে, খোয়া যাওয়া রাইফেলটি গত বুধবার কারাগারের ভেতরের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন কারারক্ষী আরিফুল ইসলাম। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার এলাকার তাঁর এক ভাগ্নে কারাগারের জেলারের কাছে রাইফেলটি ডোবার মধ্যে আছে বলে মুঠোফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন। পরে আরিফুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়।