গ্রেপ্তার চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে বৈশাখী আইসক্রিম কারখানার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে গত মঙ্গলবার চাঁদা আদায়ের সময় হাতেনাতে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হূদয় আহমেদ, সুমন মিয়া, কবির হোসেন ও লিজা খান। তাঁরা নিজেদের ‘সন্ধ্যাবাণী’ নামে একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দাবি করেছেন। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে ওই আইসক্রিম কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন দ্রুত বিচার আইনে মামলা করেছেন।